দেশে এলো বিশ্বের প্রথম ডিপি২.১ ইউএইচবিআর২০ গেমিং মনিটর

১৫ জুলাই, ২০২৪ ১৩:১৬  

গেমিংয়ের জন্য বিশেষভাবে ডিজাইন করা আকর্ষণীয় ওলেড মনিটর বাংলাদেশের বাজারে নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট। রাজধানী একটি রেস্তোরাঁয় রোববার (১৪ জুলাই) রাতে অনুষ্ঠিত পার্টনারমিটে মনিটরটি উন্মোচন করে গিগাবাইট বাংলাদেশ।

এসময় গিগাবাইট এর পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিসট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আলবেরুনী সুজন এবং গিগাবাইট কান্ট্রি হেড খাজা মোঃ আনাস খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিসট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ বলেন, একসময় গিগাবাইট বলতে শুধু মানুষ মাদারবোর্ড ছিলো। এখন গিগাবাইট বলতে বুঝায় একটা ব্র্যান্ড পিসি।

খাজা মো. আনাস খান বলেন, পৃথিবী এখন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) বেইজড। এই এইআইকে গুরুত্ব আমরা এআই বেইজড ল্যাপটপ বাজারে নিয়ে এসেছি। এর ধারাবিকতায় গেমিংয়ের জন্য বিশেষভাবে ডিজাইন করা আকর্ষণীয় ওলেড গেমিং মনিটর বাজারে নিয়ে এসেছি। নতুন নিয়ে আসা এই ওলেড সিরিজের গেমিং মনিটরটি এর আগে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত এসইএস (কনজ্যুমার ইলেকট্রনিকস শো) ২০২৪-এ উন্মোচন করা হয়। এখন থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।